ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

Anima Rakhi | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ০৯:০৫:৪৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

যুদ্ধে সহায়তা করতে এবং বাণিজ্যিক ব্যয় বাড়ানোর জন্য ১০ বিলিয়ন ডলারের একটি বাজেট এখন প্রস্তত আছে রাশিয়ার। 

আইএসডব্লিউ জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টিলিজেন্স ডাইরেক্টরেট বলছে, রাশিয়ার মিলিটারি কমিশন সেপ্টেম্বরের শুরুতে আরও ১০ বিলিয়ন ডলার খরচ করতে ডিফেন্স অর্ডার পোগ্রামে পরিবর্তন আনছে।

এই কমিশনের চেয়ারম্যান হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার গণমাধ্যম উরা জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু উরালভাগোনঝাভো কারখানা পরিদর্শনে গিয়েছিলেন।

এই কারখানাটি রাশিয়ার যুদ্ধ ট্যাংক তৈরির সবচেয়ে বড় কারখানা। তাছাড়া রাশিয়ার যুদ্ধের মূল টি-৭১ ট্যাংকও এই কারখানাতে তৈরি করা হয়।

ধারণা করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী সোইগু ১২ আগস্ট কারখানাটি পরিদর্শন করে যান। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউটিভি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:০৫

▎সর্বশেষ

ad