ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাভারে আনসার ভিডিপি কর্মকর্তার বিদায় ও বরন অনুষ্ঠান

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২২ - ০৮:৪৬:০৬ পিএম
সাভার প্রতিনিধি : সাভারে নতুন আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তার যোগদান ও বর্তমান আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তার বিদায় উপলক্ষে “বিদায় ও বরণ” সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আনসার ভিডিপি। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামের হল রুমে উপজেলার বর্তমান আনসার ভিডিপি কর্মকর্তা জনাব হুমায়ূন আহমেদকে বিদায় ও নতুন কর্মকর্তা রাশেদুল ইসলামকে গ্রহণ করা হয়।
এ সময় প্রথমে সাভার উপজেলা আনসার ভিডিপি এর সকল সদস্য সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও বিদায়ী বাণী পড়ে শোনান উপজেলা আনসার ভিডিপি মহিলা টি,আই ( ট্রেনিং ইন্সটেক্টর) বিলকিস আক্তার। এরপরে সাভার উপজেলার ভিডিপি দলনেতা দলনেত্রীদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং নবাগত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। পরে ফুলের মালা দিয়ে গ্রহণ করা হয় নবাগত কর্মকর্তাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

 

 

কিউটিভি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad