ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঋণ বয়ে বেড়াচ্ছি: তোফায়েল আহমেদ

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২২ - ০৬:৫০:২৮ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন আজও বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঋণ বয়ে বেড়াচ্ছি। ছাত্রলীগের নেতৃত্ব যখন দিতাম তখন বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার সার্বিক সহায়তা পেয়েছি। আজও সেই সব স্মৃতি ভেসে ওঠে। বঙ্গমাতার অনুপ্রেরণা ও সার্বিক সহায়তায় বঙ্গবন্ধু দেশ স্বাধিকার আন্দোলনে সফল হন। বলা যায় বঙ্গমাতার সহায়তা না পেলে আমরা এ বাংলাদেশ পেতাম না।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সংগঠনের যুগ্ম সম্পাদক আবিদুল আলমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা অংশ নেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন।

পরে তোফায়েল আহমেদ ভেলুমিয়া শরীফখা বাজার, ভেদুরিয়াসহ ৫টি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের জন্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

 

 

কিউটিভি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

▎সর্বশেষ

ad