ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রে নিম্নচাপ : উপকূলে আশ্রয় নিয়েছে ফিশিংবোট

superadmin | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ০৯:১৭:২১ পিএম

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী থেকে মোবাইল ফোনে পাড়েরহাটের ফিশিংবোট এফবি নুরন্নাহারের মাঝি মো. বাবুল জানান, সাগরের আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়েছে। প্রবল ঢেউয়ের তোড়ে সাগরে মাছ ধরতে না পেরে শতাধিক ফিশিংবোট দুবলারচরের আলোরকোল, মেহেরআলী ও ভেদাখালী এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন রবিবার সন্ধ্যায় জানান, সাগরে প্রচণ্ড ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে মাছ ধরা বন্ধ রেখে শরণখোলার কিছু ট্রলার ঘাটে ফিরে এসেছে এবং আরো ট্রলার ফিরে আসার পথে রয়েছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম ও পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য আড়তদার মো. ইকবাল হোসেন জানান, নিম্নচাপের প্রভাবে সাগরে টিকতে না পেরে দুই শতাধিক ফিশিংবোট উপকূলের কুয়াকাটা, নিদ্রাসখিনা, মহিপুর এবং সুন্দরবনের বিভিন্নস্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

মোংলায় অবস্থানরত পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। রবিবার সকালে মেহেরআলী ও আলোরকোলে ৩০/৩৫টা ফিশিংবোটকে নিরাপদ আশ্রয় নিতে তিনি দেখে এসেছেন বলে জানান।

বিপুল/০৭.০৮.২০২২/ রাত ৯.০৫

▎সর্বশেষ

ad