ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিমান সিঙ্গাপুর-কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছে শ্রীলঙ্কায় : রিজভী

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ০৪:১৮:৪৪ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অর্থমন্ত্রীর বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকতো, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। এ অর্থমন্ত্রী এবং অন্যমন্ত্রীরা বলেছেন, দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু, তারা যে বিমানে উঠেছিল, সেটা সিঙ্গাপুর কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে। সবকিছু নিঃশেষ হয়ে গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

আজ রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড়-কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রোদের দুর্বিষহতা থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। এ দুঃশাসন মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে।’

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সঞ্চালনা করছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

 

 

কিউটিভি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad