ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে বহুগামী নারী শামীমার বিয়ে বানিজ্য 

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ০৯:৪৪:৫৫ এএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের আনৈবাড়ি গ্রামের জামালউদ্দিনের মেয়ে শামীমা আক্তার তিশার বিরুদ্ধে বিয়ে বানিজ্যের অভিযোগ উঠেছে। শামীমা নিজের রূপ-যৌবনকে কাজে লাগিয়ে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে অর্থ উপার্জনই যেনো তার পেশা ও নেশা হয়ে দাড়িয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায়, শামীমা স্কুল জীবন থেকেই বেপরোয়া এবং উশৃংখল চলাফেরা শুরু করেন । পারিবারিক ভাবে দুটি বিয়ে হলেও টিকেনি একটিও। নাম প্রকাশে অনিচ্ছুক শামীমার দ্বিতীয় স্বামী বলেন শামীমা সংসারী মেয়ে না সে একাধিক পুরুষে আসক্ত।

তিনি আরও বলেন শামীমা বিয়ের নামে প্রতারণা ও বানিজ্যে নেমেছে প্রবাসীদের টার্গেট করে ইমু ভিডিও কলের মাধ্যমে অর্থের বিনিময়ে অসামাজিক কার্যকলাপ করে বেরায়। অভিযোগের সত্যতা যাচাই করতে শামীমার বাবা জালালউদ্দিনের বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। শামীমার মা জানান শামীমা কোথায় আছেন তারা জানেন না তাদের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু স্থানীয়রা জানান ১০ থেকে ১৫ দিন আগে বাবার বাড়িতেই দেখা যায় শামীমাকে। এক পর্যায়ে শামীমার মাও স্বীকার করেন শামীমা তাদের বাড়িতে এসেছিলেন ।

শামীমার সাবেক স্বামী ইতালি প্রবাসী মুনজুর শিকদার জানান তার থেকে প্রায় ১৭ লাখ টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায় শামীমা । এসব অভিযোগের ব্যাপারে জানতে শামীমার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি । 

কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ৯.৪৪

▎সর্বশেষ

ad