ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বোয়ালের বড়শিতে ধরা পড়ল ১০০ কেজির শুশুক, বিক্রি হলো ১৫ হাজারে

superadmin | আপডেট: ৩১ জুলাই ২০২২ - ০৬:৩৫:২১ পিএম

ডেস্কনিউজঃ টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীতে মাছ ধরার বড়শায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের শুশুক।

রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরী নদীতে সেন্টু নামের এক যুবকের বড়শিতে ধরা পড়ে এ শুশুকটি।

এলাকাবাসী জানান, সেন্টু নামে এক যুবক গত রাতে মাছ ধরতে বড়শি (জিয়ালা বড়শি) ধলেশ্বরী নদীতে ফেলে আসেন। এ সময় বড়শিতে ছোট একটি বোয়াল মাছ আটকে যায়। ওই যুবক মাছটি তুলে আনার চেষ্টা করার সময় বিশাল আকৃতির শুশুক বোয়াল মাছকে গিলতে গিয়ে বড়শিতে আটকে যায়। স্থানীয়দের সহায়তায় শুশুক ডাঙ্গায় তুলে আনা হয়। কিছুক্ষণ পরই প্রাণীটি মারা যায়।

পরে শুশুকটি স্থানীয় জাঙ্গালীয়া বাজারে নেওয়া হয়। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ শুশুকটি দেখতে সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে শুশুকটি কিনে নেন।

নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, শুশুক মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি শুশুকটি জীবিত থাকতো তাহলে আমরা সেটিকে উদ্বার করে অবমুক্ত করতাম।

বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩১

▎সর্বশেষ

ad