ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা পাচার, দাবি ফখরুলের

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২২ - ০৪:৩০:৫৫ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে বিদ্যুৎ উৎপাদনের নাম করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অন্যদিকে জ্বালানি হিসেবে গ্যাস আমদানি করছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা এসব আমদানি করছেন। আওয়ামী লীগের চুরি ও ডাকাতির হিসাব অসংখ্য।  যেখানে যাবেন সেখানেই চুরি। 

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার  প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের জন্য একটা ফান্ড তৈরি করেছিল। সেখান থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা নিয়ে গিয়ে এখন গ্যাস কেনার জন্য দিচ্ছে। এটা আরেকটা বাটপারি, ডাকাতি। 

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অবকাঠামো তৈরির আগেই শিক্ষার্থী ভর্তির কাজ শুরু হয়েছে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয় নির্মাণে জমি কেনার নামে মন্ত্রীর ঘনিষ্ঠরা টাকা লুটপাট করতে চেয়েছে। এই চিত্র সর্বক্ষেত্রেই। চুরি, ডাকাতি, রাহাজানি—সবকিছুর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। সবকিছু তারা এখানে ধ্বংস করে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সভানেত্রী জোরগলায় বলেছেন, কোনো বাধা দেওয়া হবে না। সভা করেন। বিরোধীর দলকে গ্রেপ্তার হয়রানি করা হবে না। অথচ ঢাকা উত্তরের বিএনপি নেতা দুলুকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে গেছে। দক্ষিণে বেশ কয়েকজন নেতাকে একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

▎সর্বশেষ

ad