ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নির্বাচনী সহিংসতা ঠেকাতে ‘পুলিশের গুলি’, মায়ের কোলে থাকা শিশু নিহত

superadmin | আপডেট: ২৭ জুলাই ২০২২ - ০৯:৩৮:০৩ পিএম

ডেস্কনিউজঃ ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৭) জুলাই রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ভাংবাড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে।

নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ৩নং ভাংবাড়ি কেন্দ্রে আসেন নিহত শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপুল/২৭.০৭.২০২২/রাত ৯.৩৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad