ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গণতন্ত্র নিয়ে সবক দেওয়ার অধিকার সিইসিকে কেউ দেয়নি : গয়েশ্বর

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২২ - ০৯:২৫:৫৮ পিএম

ডেস্ক নিউজ : ‘কে নির্বাচনে আসবে, না আসবে’ তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান নির্বাচন কমিশনার (কাজী হাবিবুল আউয়াল) এত কথা বলেন কেন? এত কাজ তো জাতি আপনাকে দেয়নি।

অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, কয়েকদিন আগে অর্থমন্ত্রী বললেন আইএমএফের কাছে টাকা চান না। আজ খবর বের হলো আইএমএফের কাছে টাকা চাওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণ সভায় শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

▎সর্বশেষ

ad