হলি আর্টিজানে হামলায় নিহত ৭ জাপানির স্মৃতির প্রতি শ্রদ্ধা সেতুমন্ত্রীর

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২২ - ০৫:২১:০৯ পিএম

ডেস্ক নিউজ : ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে অপ্রত্যাশিত হামলায় নিহত ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা টিমের সাতজন জাপানি নাগরিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, সরকার সন্ত্রাস ও সহিংসতা রোদে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা নিয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকার শূন্যসহিষ্ণুতা নীতিতে অটল রয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিতো, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হোন্দা তারো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad