ব্রেকিং নিউজ

দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ হাজি

Ayesha Siddika | আপডেট: ২২ জুলাই ২০২২ - ১১:৪৭:৩৯ এএম

ডেস্ক নিউজ : হজ শেষে বৃহস্পতিবার (২১ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। শুক্রবার (২২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।

এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

▎সর্বশেষ

ad