ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

এড. রনজিত সরকার উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২২ - ০৪:২৫:৫৯ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকারের উদ্যোগে ও লিজা চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় তাহিরপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সারাদিন বিভিন্ন গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণকালে এডভোকেট রনজিত সরকার বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন। ভয়াবহ এই বন্যায় আক্রান্ত হয়ে যখন সুনামগঞ্জ-সিলেট মানুষ পানিবন্দী হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও সিলেটে ছুটে আসেন।

তিনি বন্যার্ত মানুষের পাশে আছেন। প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে তিনি সহযোগিতা করছেন। দলের সবাইকে নির্দেশ দিয়েছেন যেন বন্যার্ত কোনো মানুষ অনাহারে না থাকে। এ জন্যই শেখ হাসিনাকে বলা হয় বাংলার জননী। তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝেন, বাংলার মানুষকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় হাওর জনপদের মানুষের পাশে আছেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, মেহরাজ চৌধূরী, সূহিন আহমেদ চৌধূরী, লিটন আহমেদ, সৈয়দ রূহেল সাজূ তালূকদার, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, সুজিত দাস, বাবলু দাস, দক্ষিণ বড়দল ইউনিয়ন এর যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, আশরাফুল ইসলাম রাজন,সাগর,সামী প্রমুখ। 

কিউটিভি/অনিমা/১৬.০৭.২০২২/বিকাল ৪.২৫

▎সর্বশেষ

ad