ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

Anima Rakhi | আপডেট: ১৩ জুলাই ২০২২ - ১২:৩৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা সড়ক পেয়ে ইমাম পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চলছিল।  নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে যাত্রীবাহী বাসটি এক পথচারী নিহত হন।  

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। 

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি। 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে। ৬টা থেকে ট্রাফিক বিভাগের কাজ শুরু হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া যুগান্তরকে বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

▎সর্বশেষ

ad