ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পূবাইলে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

Anima Rakhi | আপডেট: ১৩ জুলাই ২০২২ - ০৯:২৭:১৯ এএম

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরীর মাজুখান একতা ঝুটপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বুধবার ভোর ৬টায় নগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের একতা ঝুটপল্লী এলাকার ওমর আলী ও ইসমাঈলের ঝুটের গুদামে আগুন লাগে।

স্থানীয়দের অভিযোগ, ওই ঝুটপল্লীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী ফায়ার সার্ভিস ও উত্তরাসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মহিদুল ইসলাম জানান, জনগণের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:২৭

▎সর্বশেষ

ad