ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা

superadmin | আপডেট: ১১ জুলাই ২০২২ - ১০:৫৯:০৩ পিএম

ডেস্কনিউজঃ দুর্ঘটনা কমাতে এবং যানবাহনের গতি শনাক্ত করতে সিসি ক্যামেরা বসানো হবে পদ্মা সেতুতে। এর ফলে দুর্ঘটনা কমবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতুতে নজরদারিসহ গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে- সবকিছুই সংরক্ষণ করা যাবে।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতুর কিছু কাজ এখনও চলছে। এজন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুম বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে- সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।

গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এদিনই দুর্ঘটনায় সেতুতে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। একই সঙ্গে আইন ভাঙাসহ নাট খুলে ফেলার ঘটনাও ঘটে। কয়েকদিনেই গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয় টোল প্লাজার বক্স।

বিপুল/১১.০৭.২০২২/রাত ১০.৫৫

▎সর্বশেষ

ad