ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মৃত্যুও আলাদা করতে পারেনি ২ ভাইকে

Anima Rakhi | আপডেট: ১১ জুলাই ২০২২ - ০৯:৩৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে মারা গেছে শিশু ২ ভাই। মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। পুকুর থেকে তাদের হাত ধরা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

রোববার বিকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে পুকুরে ডুবে রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭) নামের দুই ভাই মারা গেছে।

রুহিত ও পর্ব ওই গ্রামের বাসিন্দা রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান। রুহিত পাশের পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, দুই সন্তানকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। বিজলী গ্রামের বাড়িতে তারা ঘর নির্মাণ করছেন। ঈদের ছুটি থাকায় বিকালের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, পর্ব পুকুরে নেমে পড়লে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।

কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৯

▎সর্বশেষ

ad