ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ১১ জুলাই ২০২২ - ০৫:২৫:৩৭ পিএম

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার দুপুর ১২টায় অসুস্থ অবস্থায় উদ্ধারের পর বানরটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রায় এক মাস আগে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন বনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাসুক মিয়া একটি লজ্জাবতী বানর বাড়ির আঙিনায় দেখতে পেয়ে সেটিকে ধরে আটকে রাখেন। পরে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটিকে খবর দেন। খবর পেয়ে তারা দুপুর ১২টায় বানরটিকে উদ্ধার করেন। বানরটি অসুস্থ থাকায় লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিন দুপুর ১টায় ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতি বানর কুরমা বনবিটের কলাবন এলাকায় অবমুক্ত করা হয়। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি অসুস্থ ও খুবই দুর্বল। বানরটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলেই বানরটিকে বনে অবমুক্ত করা হবে। এছাড়া প্রায় এক মাস আগে চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর কুরমা বনবিটের কলাবন বন এলাকায় অবমুক্ত করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad