ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

গোয়াইনঘাটের ফতেহপুরে দেবরের হামলায় ভাবী আহত

Anima Rakhi | আপডেট: ১০ জুলাই ২০২২ - ১২:০৭:১৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের পূর্ব মহিষখের গ্রামে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দেবরের হামলায় আপন ভাবী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মহিলার নাম রহিমা বেগম (৪৬)। তিনি পূর্ব মহিষখের গ্রামের মাওলানা আলাউর রাহমানের স্ত্রী।জানা যায়, গত বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দেড়টার দিকে আলাউর রাহমানের দখলীয় জায়গায় বাড়ী নির্মান করতে গেলে হামলার সূত্রপাত।

মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদীর সাথে বাড়ীর জায়গা নিয়া দীর্ঘদিন থেকে তাহার আপন ছোট ভাই আতাউর রহমান উরফে আতই গংদের সাথে বিরোধ চলছিলো। বাদী এজাহারে উল্লেখ করেন, তাহার কোন ছেলে সন্তান নাই। তিনি পেশায় একজন মসজিদের ইমাম। তাহার কোন ছেলে সন্তান না থাকায় আসামীরা বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসিতেছে। বাদীর পৈত্রিক সম্পত্তি জোরদখল করে ভোগ দখল করার উদ্দেশ্যে বাদীকে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসিতেছে। এই বিষয় নিয়া এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। এসময় আসামীদের উপস্থিতিতে আমাদের পৈত্রিক সম্পত্তি বন্টন করে সীমানা নির্ধারন করে দেন।

সর্বশেষ ৭ জুলাই আমি আমার জায়গার অংশে বাড়ী নির্মানের মালামাল নিয়া গেলে আসামীরা দেশীয় অস্ত্র দা, রামদা, লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে বে -আইনি জনতাবদ্ধ মিলে আমার বসত ঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় আমি ও আমার স্ত্রী আহত হই। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এই ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ আসছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

▎সর্বশেষ

ad