ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষক গ্রেফতার

superadmin | আপডেট: ০৮ জুলাই ২০২২ - ১১:৪২:৪৪ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষক কুমার অনিমেশ ভট্টাচার্য (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াসিন গাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড় ৯ টার দিকে মামলার বাদীর বন্ধুর সহযোগিতায় প্রধান আসামী একই ইউনিভার্সিটির প্রভাষক কুমার অনিমেশ ভট্টাচার্যর ফ্ল্যাটের সামনে নিয়ে যায়। এরপর শিক্ষক দরজা খুলে বাদীর ডান হাত ধরে টান দিয়ে তার রুমের ভিতরে নিয়ে যায়। এরপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এসময় শিক্ষক বাদীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং বিভিন্ন ভাবে তাকে শ্লীলতাহানির করে বলে জানা য়ায়।

ঘটনার পর দিন গত বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক কুমার অনিমেশ ভট্টাচার্য (৪২) কে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন শিক্ষক কুমার অনিমেশ ভট্টাচার্য ।

এঘটনার পর থেকে মামলার ২ নং আসামী নাহিদুল হক পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের একাধিক টিম উত্তরাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বিপুল/০৮.০৭.২০২২/ রাত ১১.৩৭

▎সর্বশেষ

ad