ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ০৪:৫৪:৫২ পিএম

ডেস্কনিউজঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রসুলপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অবস্থা দেখা যায়। সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, সড়কে গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেয়ার পর যানচলাচল শুরু হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এ পথে ২৩টি জেলার যানবাহন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২০-২১ হাজার গাড়ি আসা-যাওয়া করে। কিন্তু ঈদে এর সংখ্যা দাঁড়ায় ৩৫-৩৬ হাজারে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারে দুইলেনের সড়ক থাকা প্রায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু গত ঈদুল ফিতরে পুলিশের বিশেষ কয়েকটি সিদ্ধান্ত এবং প্রচেষ্টার ফলে মহাসড়ক যানজটমুক্ত থাকে। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফেরেন মানুষ।

বিপুল/০৭.০৭.২০২২/ বিকাল ৪.৪৮

▎সর্বশেষ

ad