ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বন্যায় আশ্রিত শিশু-কিশোরদের মাঝে ভালবাসার খাদ্য উপহার 

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২২ - ০৭:৪৪:৫১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বন্যার পানির কষ্ট এখনো মুছে যায়নি। রাতের বৃষ্টিতে এখনো পানি বেড়ে চলছে। এরইমাঝে একঝলক শিশু-কিশোরদের মুখে হাসি দেখতে মুক্তাক্ষর আয়োজন করে ভালবাসার খাদ্য উপহারের। রোম-ইতালির মার্কোনী যুব সমাজের ব্যবস্হাপনায় ও সংগঠনের অভিভাবক এবং শিক্ষার্থীদের পরিশ্রমকে সাথে নিয়ে গত ৬ জুলাই বুধবার সকালে শিশু খাদ্যের সাথে খেলনা বন্যায় আশ্রিত শিশু-কিশোরদের মাঝে বিতরণ করা হয়।

সিলেট সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গোবিন্দগঞ্জ পুরান বাজার দীঘলিতে মুক্তাক্ষরের পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, প্রাইমারি স্কুল শিক্ষক মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী ও মুক্তাক্ষরের সদস্য জিসান উপস্থিত শিশু-কিশোরদের হাতে ভালবাসার খাদ্য উপহার তুলে দেন। শিশু-কিশোররা হাতে উপহার পেয়ে ঈদের খুশির আনন্দের হাসিতে মুখউজ্জ্বল দেখা যায়।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad