ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলেটে গণমাধ্যম অফিস সহায়ক কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ০১:২৫:৪৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সিলেটের গণমাধ্যম অফিস সহায়ক কর্মীরা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সিলেটে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া অফিস ও সাংবাদিক সংগঠনের অফিসে কর্মরত ৭৩ জন অফিস সহায়ক কর্মী এই উপহার সামগ্রী পান। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেচি চাল, ১ কেজি করে চিনি, ডাল ও লবন, ১ লিটার সোয়াবিন তেল এবং তিন ধরণের মশলা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু।এ সময় জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। বন্যাকবলিত অসহায় মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের জন্য ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ৫ হাজার পরিবারকে দেওয়া হবে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের জন্য। তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। 

 

কিউটিভি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ১.২৫

▎সর্বশেষ

ad