ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গাবতলীর হাটে ‘শাহরুখ খান’ ও ‘শাকিব খান’!

Anima Rakhi | আপডেট: ০৪ জুলাই ২০২২ - ০৭:২৫:২৪ পিএম

ডেস্ক নিউজ : ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে রাজধানীর গাবতলীর পশুর হাটে আসছে বাহারি নামের কোরবানির পশু। বেচাকেনা শুরু না হলেও ভালো জায়গা পেতে বড় গরুগুলো নিয়ে আগেভাগেই হাটে এসেছেন বেপারীরা। তবে শুরুতেই ইজারাদারদের বিরুদ্ধে নানা অভিযোগ বিক্রেতাদের।

রাজধানীতে কোরবানির হাটে বেচাকেনা এখনও শুরু না হলেও এরইমধ্যে গাবতলীর পশুর হাটের সদর দরজায় দাঁড়িয়ে আছে ‘ব্ল্যাক ডায়মন্ড’। ১,৫০০ কেজি ওজনের এ গরুটির দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা।

গরুটির মালিক বলেন, ডায়মন্ড কালো হলেও যখন আলোতে আসে তখন সেটা জলজল করলে সাদাই লাগে। যেহেতু গরুটি সাদাকালো, তাই আমি তার নাম ‘ব্ল্যাক ডায়মন্ড’ রেখেছি। গরুটির দাম চেয়েছি ২০ লাখ টাকা।

হাটের একটু ভেতরে গেলেই দেখা মেলে সাদা মানিক-এর। বিক্রেতার দাবি, এ বছর এটিই গাবতলীতে আসা সবচেয়ে বড় গরু। এরও ওজন ১,৫০০ কেজি। মালিক বলেন, গরুটির নাম রেখেছি সাদা মানিক। দাম চাচ্ছি সাড়ে ১৩ লাখ টাকা। তবে এখনো কোনো দরদামও হয়নি।  

এছাড়াও হাটে আসা গরুদের মধ্যে রয়েছে শাহরুখ খান, শাকিব খানসহ বিখ্যাত সব তারকাদের নামের গরু। খামারিরা বলছেন, হিরোদের প্রতি ভালোবাসা থেকেই এমন নাম দিয়েছেন তারা।

শাহরুখ খান ও শাকিব খানের মালিক বলেন, আমার একটি গরুর নাম শাকিব খান আর অন্যটির নাম শাহরুখ খান। একদম হিরোর মতো দেখতে, তাই শখ করে এমন নাম রেখেছি। শাকিব খানের জন্য সাড়ে ৭ লাখ টাকা চাচ্ছি। আর শাহরুখ খানের জন্য চাচ্ছি সাড়ে ৬ লাখ টাকা।

এছাড়াও রাজা, বাদশা, বস, বস-টু এবং গরিবের আশা নামের গরু নিয়ে বেপারিরা বসে আছেন ক্রেতার অপেক্ষায়।

গরিবের আশা নামের গরুটির মালিক বলেন, খুব দুঃখ কষ্ট করে মানুষ করা হয়েছে। তাই নাম রেখেছি গরিবের আশা। এ-ই এখন আমার ভরসা। দাম চাচ্ছি ১৭ লাখ টাকা।

এদিকে, বেচাকেনা এখনও শুরু না হলেও ইজারাদারদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। গরুপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা নেয়া হলেও সে অনুযায়ী সার্ভিস পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, রাজধানীর সব পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বেচাকেনা শুরু হবে ৬ জুলাই থেকে। 

কিউটিভি/অনিমা/০৪.০৭.২০২২/ সন্ধ্যা ৭.২৫

▎সর্বশেষ

ad