ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফ্রেশ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২২ - ১২:৩০:০৩ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক সিদ্দিকুর রহমান জানান, সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

বিপুল/০৪.০৭.২০২২/দুপুর ১২.২৬

▎সর্বশেষ

ad