ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কাঙ্খিত টিকিট পাবেন কিনা সংশয়ে অসংখ্য মানুষ

Anima Rakhi | আপডেট: ০৪ জুলাই ২০২২ - ১২:২৪:৫১ পিএম

ডেস্ক নিউজ : ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। অগ্রীম টিকিট বিক্রি শেষ হবে আগামীকাল ৫ জুলাই।

সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ সারি। 

দুই তিন দিন অপেক্ষার পর কাঙ্খিত টিকিট পাবেন কিনা সংশয়ে আছেন অসংখ্য মানুষ। আবার ৪ চারদিন অপেক্ষার পর সোনার হরিণ টিকিট পেয়ে মুখে পরম আনন্দের হাসি। 

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাউন্টার এবং অনলাইনে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আজ ২৮ হাজারের বেমি টিকেট বিক্রি করছে কর্তৃপক্ষ, অর্ধেক বিক্রি হচ্ছে অনলাইনে। 

৮ জুলাইয়ে টিকিটের চাহিদা অনেক বেশি। যার ফলে আজ ৪ জুলাই কমলাপুর প্রধান স্টেশনে অনেকটা ভিড় ছিল টিকিট প্রত্যাশীদের। লাইন ছাড়িয়ে গিয়েছিল স্টেশনের বাইরে।

কমলাপুরসহ ঢাকার সাত স্থানে বিক্রি হচ্ছে আজকের টিকেট। চট্টগ্রাম ছাড়া অন্যন্য স্থানের টিকিটের ওপর বেশি চাপ রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

কিউটিভি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad