ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মা ও ছেলেকে গলা কেটে হত্যা

Anima Rakhi | আপডেট: ০৩ জুলাই ২০২২ - ১১:৩০:৩৪ এএম

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতরা। রোববার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

পুলিশের ধারণা, রাতের কোনো একসময় তাদের গলা কেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা। 

নিহতরা হলেন— ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল চার বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

কিউটিভি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

▎সর্বশেষ

ad