ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নবাবগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০২ জুলাই ২০২২ - ১০:১৫:২৬ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার নবাবগঞ্জে জান্নাতুল আক্তার (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার মালিকান্দা আলেপ ব্যাপারীর বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জান্নাতুল আক্তার উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের মেয়ে। 

এ ঘটনায় স্থানীয় জনতা দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার জান্নাতুল তার মা-বাবার সঙ্গে মালিকান্দায় নানা আলেপ ব্যাপারীর বাড়ি বেড়াতে যায়। শনিবার সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

অনেক খোঁজাখুঁজির পর মালিকান্দা গ্রামের বাসিন্দারা ধলেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করেন। 

দোহার সার্কেল সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম বলেন, শিশু জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কিউটিভি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৫

▎সর্বশেষ

ad