ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় ‘হামলা’

superadmin | আপডেট: ০১ জুলাই ২০২২ - ০৯:৪৭:৩২ পিএম

ডেস্কনিউজঃ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও গবেষক অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার অভিযোগ উঠেছে।এ সময় এই অধ্যাপক ও তার গাড়িচালককে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে পুলিশ বলছে, জুমার নামাজের সময় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসার গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের সঙ্গে ‘কথা কাটাকাটি হয়েছে’।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় ৫ নম্বর সেক্টরে ৬/এ রোডের একটি মসজিদ থেকে শতাধিক মুসল্লি বেরিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন রতন সিদ্দিকী ও তার পরিবার।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত নাট্যকার-গবেষক বলেন, ‘আজকে দুপুরের সময় এক দল মুসল্লি নারায়ে তাকবির স্লোগান দিয়ে আমার বাসায় হামলা করে। তারা আমার কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে। এক ঘণ্টা পর পুলিশ-র‌্যাব এসে তাদেরকে সরিয়ে দেয়।’

রতন সিদ্দিকীর অভিযোগ, ‘হঠাৎ করে একজন এসে বলেছে, আমি নাকি বলেছি, এখানে ধর্মের নামে ভণ্ডামি হয়। অথচ আমি কিছুই বলিনি। আমার বাসার সামনে একটি মোটরসাইকেল রাখা ছিল, সেটি সরানোর জন্য ড্রাইভার হর্ন দেয়। একজন মসজিদ থেকে এসে বলেছে, নামাজের সময় কেন হর্ন দিল। এরপরই আরেকজন এসে বলে, আমি নাাকি ধর্মের বিরুদ্ধে বলি। এই বলে হামলা করে।’

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, ‘স্যার গাড়ি নিয়ে বাসায় ঢুকছিলেন, এ সময় তার বাসার সামনে একটি মোটরসাইকেল রাখা ছিল। তখন নামাজ চলছিল, স্যার মোটরসাইকেল সরাতে বলায় কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখন সেটি সমাধান হয়েছে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছিলেন রতন সিদ্দিকী। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদকও ছিলেন।

বিপুল/০১.০৭.২০২২/ রাত ৯.৪৪

▎সর্বশেষ

ad