ডেস্কনিউজঃ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে টোল আদায় শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জোনের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা।
তিনি বলেন, শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত প্রায় ৭ হাজার গাড়ি টোল দিয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যেই আদায়কারী সংস্থা কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনকে (কেইসি) টোল প্লাজা বুঝিয়ে দিয়েছে সওজ। এর পরেই টোল আদায় শুরু হয়।
টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী, চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা-কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো।
পদ্মা সেতুর নাট খোলা সেই মেহেদী কারাগারেপদ্মা সেতুর নাট খোলা সেই মেহেদী কারাগারে
এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল প্রদান করতে হবে।
এ এক্সপ্রেসওয়েতে মোট পাঁচটি ফ্লাইওভার রয়েছে। কদমতলী-বাবুবাজার লিংক রোড ফ্লাইওভার, আবদুল্লাহপুর ফ্লাইওভার, শ্রীনগর ফ্লাইওভার, পুলিয়াবাজার ফ্লাইওভার এবং মালিগ্রাম ফ্লাইওভার।
বিপুল/০১.০৭.২০২২/দুপুর ১২.৪০
