২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস

superadmin | আপডেট: ৩০ জুন ২০২২ - ০৯:৪১:২০ পিএম

ডেস্কনিউজঃ ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এতে বড় কোনো পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন আনা হয়নি।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের সভাপতিত্বে ছিলেন। এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়।

কিউএনবি/বিপুল/৩০.০৬.২০২২/রাত ৯.৩৫

▎সর্বশেষ

ad