ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শিক্ষক হত্যার বিচার চেয়ে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা

Ayesha Siddika | আপডেট: ২৮ জুন ২০২২ - ০৩:৩৪:১৮ পিএম

ডেস্ক নিউজ : সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের (৩৫) অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।  এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্র জিতুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।  

এর আগে গেল শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। জিতু চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজীর ছেলে এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। এ ঘটনায় গেল রবিবার (২৬ জুন) আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এখনও পলাতক জিতু।

 

 

কিউটিভি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad