ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রানীশংকৈলে মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন 

Anima Rakhi | আপডেট: ২৭ জুন ২০২২ - ০৯:৪৯:৪৮ পিএম
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিন টি   ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে  আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই করছেন দলটি। এদিকে যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আর এতে  হোসেনগাঁও  ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন মতিউর রহমান মতি।

অপরদিকে ২৭ জুন সোমবার দুপুর ১২ টায় ইউনিয়ন পাটি অফিসের সামনে মতির মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক সভাপতি ও সম্পাদক সহ সদস্যরা। সংবাদ সম্মেলনে হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের সামনে বলেন মতিউর রহমান মতি হোসেন গাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সহ  আওয়ামী লীগের  কোন সহযোগি সংগঠনের কমিটিতে নেই। কিন্তু সে কিভাবে এই নমিনেশন  পেল ?? এটি মনোনয়ন বাণিজ্য হয়েছে। কিন্তু আমি গত ২০ বছর থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমি নমিনেশন পেলাম না। তাই আমি প্রধানমন্ত্রী কে অনুরোধ করে বলছি তিনি যেন এই মনোনয়ন বাতিল করে নতুন করে তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের আসল কর্মীকে নৌকা মার্কা দেন এটি আমাদের জোর অনুরোধ।

এসময় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়,যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি নওশাদ,ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীগণ। সংবাদ সম্মেলন শেষে স্থানীয় নেতা কর্মীগণ, সাধারণ ভোটাররা সহ রাউতনগর বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন মতিউর রহমান মতির মনোনয়ন বাতিলের দাবিতে।

কিউটিভি/অনিমা /২৭.০৬.২০২২/ রাত ৯.৪৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad