ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতাকে ছুরিকাঘাত

Anima Rakhi | আপডেট: ২৬ জুন ২০২২ - ০১:৫৩:৪৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার সভাপতি গুরুতর আহত হয়েছে।শনিবার দিবাগত গভীর রাতে দক্ষিণ গাজিরচট শেরআলী মার্কেট মোড়ে এই ঘটনা ঘটে । এসময় তাকে বহনকারী অটো রিকশা চালক মনির হোসেনকেও (৪০) ছুরিকাঘাতে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।আহত রিকশা চালক মনির হোসেন বলেন, রাত দেড়টার দিকে ওই জাতীয় পার্টির নেতাকে রিকশায় নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলাম। পথে শের আলী মার্কেট এলাকায় সড়কের মাঝে দুই যুবক  দাড়িয়ে ছিলো। এসময় হর্ন বাজালেও তারা পথ আটকে রাখে। এতে ওই জাতীয় পার্টির নেতার সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। ওই যুবক  এসময় কাউকে ডেকে আনার জন্য ফোন করছিলো মনে হলো। এক পর্যায়ে ছুড়ি বের করে তাকে আঘাত করতে থাকে ওই দূর্বৃত্তরা। আমি বাঁচাইতে গেলে আমারেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত নেতা আবুল হাসনাত আজাদের (৪৫) ছোট ভাই মহসীন আজাদ বলেন, আমার বড় ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এখনো অচেতন অবস্থায় আছেন। তার ঘাড়ে ও ফুসফুসে ছুরির আঘাতে জীবন সংকটাপন্ন অবস্থায়। এছাড়াও একই ভাবে রিকশা চালক আঘাত প্রাপ্ত হয়েছে তাই তার জীবনও সংকটাপন্ন অবস্থায় আছে।

প্রতক্ষ্যদর্শী নাইট গার্ড সবুর উদ্দিন জানান, তিনি রাতে ডিউটি করছিলেন। এ সময় দেখেন হাসনাত রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় তার রিকশা ত্রীমোড় এলাকায় পৌঁছালে দুইজন যুবক তাদের রিকশার গতিরোধ করে। রিকশা থেকে হাসনাত নামলে এক যুবক চাকু দিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে দুই ঘাড়ে, পেটের বা পাশে ও পিঠেসহ প্রায় ছয় জায়গায় আঘাত করে। চাকু হাতে যুবককে আটকাতে গিয়ে রিকশাচালক মনির হোসেনও ছুরিকাঘাত পেয়েছ৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসনাত ও রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি৷ আশেপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করছি৷ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে রয়েছে। তাদের সাথে কথা বলে আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কিউটিভি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১.৫৩

▎সর্বশেষ

ad