ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন

Anima Rakhi | আপডেট: ২৪ জুন ২০২২ - ১১:৪৮:১৬ পিএম

ডেস্ক নিউজ : স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ সফলভাবে শেষ করায় বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারত সরকার। 

শুক্রবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশন যুগান্তরকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় হাইকমিশন জানায়, বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এই একাই এই প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন ভারত জোরালো সমর্থন দিয়েছিল। পদ্মা সেতু নির্মাণ সফলভাবে শেষ হওয়ার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও তার প্রতি ভারতের দৃঢ় প্রত্যয় সঠিক প্রমাণিত হয়েছে।

ভারতীয় হাইকমিশন আরও জানায়, পদ্মা সেতু কেবল বাংলাদেশের ভেতর সংযোগ উন্নত করতে সাহায্য করবে না, এটি ভারত এবং আমাদের অভিন্ন উপ-অঞ্চলকে সংযুক্ত করার জন্য লজিস্টিক এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রেরণাও দেবে। এই সেতুটি বৃহত্তর দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

ভারতীয় হাইকমিশন আরো জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে তাৎপর্যপূর্ণ পদ্মা সেতু উদ্বোধনের উপলক্ষে ভারতের জনগণ আবারও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে অভিনন্দন জানায়।

উল্লেখ্য, ২০১৫ সালে ভারত বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার মঞ্জুরি সহায়তা দিয়েছিল। বাংলাদেশ সরকার সেই সহায়তা পদ্মা সেতুতে কাজে লাগানোর ঘোষণা দিয়েছিল।

কিউটিভি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৮

▎সর্বশেষ

ad