ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পথ নাটকের মাধ্যমে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ

Anima Rakhi | আপডেট: ২২ জুন ২০২২ - ১১:৫৮:২১ এএম

ডেস্ক নিউজ : সিলেটে বানভাসি মানুষের জন্য পথনাটক প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বাহাদুর শাহ পার্ক, আইনজীবী সমিতি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও সিএমএম কোর্টের সামনে নাটকটি প্রদর্শন করা হয়।

নাটকের প্রতিপাদ্য বিষয় ছিল বন্যার্তদের বর্তমান জীবনাবস্থা। নাটকটির মূল ভাবনায় ছিল রোহান, শান্ত, অর্ঘ্য ও বাবলু এবং নির্দেশনায় সৌমিক ও অর্ক রুদ্র।

এতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের ৭ম আবর্তনের অনামিকা, মিম, বাবলু, মারুফ, ঈশিতা, রোহান, শান্ত, সৌমিক, অর্ক রুদ্র, অর্ঘ্য এবং ৮ম আবর্তনের হিয়া, মোস্তাকিন, ঐশী, ও শৈলী।

সংগীতে ছিলেন তাকরিম, পলক, নাভিদ, সুরাজ ও মৃদুল। নাটকটি প্রদর্শনের সময় অর্থ সংগ্রহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নিশা, প্রীতি, মিঠুন, রাজিন ও সায়মা।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থী ও নাটকের নির্দেশক সৌমিক ও রুদ্র জানান, নাটক মানবিকতা ও আন্দোলনের কথা বলে। সুতরাং বর্তমান বন্যার্তদের পাশে দাঁড়ানো একজন নাট্যকর্মী হিসেবে একার দায়িত্ব নয় বরং দর্শকদের মধ্যেও চেতনা ও দায়িত্ববোধের সৃষ্টি করা।

তারা আরও জানান, আমরা পরবর্তীতে সকল জাতীয় সমস্যা গুলো নাটকের ভাষার মাধ্যমে প্রতিবাদ ও সচেতনতার সৃষ্টি করব।

উল্লেখ্য, নাটকটির প্রথম দিনের প্রদর্শনে অর্থ সংগ্রহ হয় ২৭ হাজার ৮২০ টাকা। নাটকটি আগামীকালও ঢাকার বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।

কিউটিভি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

▎সর্বশেষ

ad