ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট ও চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা, ভূমিধসের সতর্কবার্তা

superadmin | আপডেট: ২০ জুন ২০২২ - ০৯:০৯:২৯ পিএম

ডেস্কনিউজঃ সিলেটে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী লাখখানেক মানুষ। এর মধ্যে আবহাওয়া অধিদফতর দুঃসংবাদ দিলো। জানালো, আগামী কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টিপাত হবে। একই সাথে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চট্টগ্রামেও। এতে দুই বিভাগে ভূমিধসের সতর্কবার্তা দেয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের কিছু অংশে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।‘

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগে অস্থায়ী দমকা হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজ সকালে জানান, সিলেট বিভাগে ২৯ জুন পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে বলে বন্যা পরিস্থিতির উন্নতিরও সম্ভাবনা নেই। পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে চট্টগ্রাম ও বরিশালে।

রংপুর, রাজশাহী ও ঢাকায় কাল মঙ্গলবার এক দিনের জন্য বৃষ্টি কমে পরদিন বুধবার থেকে আবারো বাড়বে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারী বৃষ্টি বলা হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার। বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়। এরপর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে টাঙ্গাইল ও ফরিদপুরে চার মিলিমিটার।

২৪ ঘণ্টার পূর্বাভাস অনুসারে সিলেটে ২২ ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সেখানে কোথাও কোথাও আরো বেশি বৃষ্টি হয়ে থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সময়ে একটি অস্থায়ীভাবে বাতাসের গতি দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিপুল/২০.০৬.২০২২/রাত ৯.০১

▎সর্বশেষ

ad