ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

superadmin | আপডেট: ২০ জুন ২০২২ - ০৭:৫১:৪০ পিএম

ডেস্কনিউজঃ রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, ব্যাংকের চার তলায় ঘটে এ ঘটনা।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ওই ইউনিটটির সঙ্গে পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তাদের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে আগুন।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আগুন লাগার তথ্য ও সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের যাওয়ার নিশ্চিত করেন।

তিনি জানিয়েছিলেন, এখন চারটি ইউনিট বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিপুল/২০.০৬.২০২২/সন্ধ্যা ৭.৪৫

▎সর্বশেষ

ad