ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মনির আহমদ একাডেমীতে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ০৯:৪৭:২৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা বলেছেন, বর্তমান ডিজিটালের যুগে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে লেখাপড়ার মাধ্যমে সুস্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তাই পরীক্ষা সহ সকল ক্ষেত্রে হারবো না এমন মনোবল নিয়ে লক্ষ্য প্রান্তে পৌঁছাতে হবে। তিনি শিক্ষার্থীদের আরো মনোযোগী হয়ে লেখাপড়া করার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল ১৫ জুন বুধবার সকালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজ আয়োজিত বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেপাটাইটিস বি রুটিন পরীক্ষা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেজুতি সাহা।একাডেমীর প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রায়। বক্তব্য রাখেন একাডেমির গভর্নিং বডির সদস্য ডাঃ জামিলুর রহমান ও এটিএম মাসুদ চৌধুরী, চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার রিসার্স ইনভেস্টিগেটর ডা. সিরাজাম মুনিরা, অফিস এক্সিকিউটিভ মুনিমুল হাসান খান, সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার গৌতম কুমার সাহা, মাইক্রোবায়োলজিস্ট নাজিফা তাবাসসুম, এসিস্ট্যান্ট রিসার্স ম্যানেজার সাকিউল কবির।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুজীব বিজ্ঞানী ড. সেজুতি সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানী হতে হলে সবাইকে বেশি বেশি করে লেখাপড়া করতে হবে।বিজ্ঞান বিষয়ভিত্তিক গবেষণা ও লেখাপড়া করে অনেক কিছু জানতে হবে।তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৭

▎সর্বশেষ

ad