ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Ayesha Siddika | আপডেট: ১৩ জুন ২০২২ - ০৮:২৬:৫৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিল সোমবার (১৩ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ফয়জুল হক বলেন, পরীক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনে করণীয় বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন। পরীক্ষার পূর্বে ও পরীক্ষার হলে করণীয় বিষয়সমূহ সম্পর্কে এবং ভালো ফলাফল অর্জন করতে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ নির্দেশা প্রদান করেন। বক্তব্য শেষে অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সুজিত কান্ত দাস, আইসিটি বিভাগের প্রভাষক এস এম আবু সাইম। দশম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন রাকিবুল, মানপত্র পাঠ করেন নিয়াজুর ও তুলি। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আদ্রিতা ও রিহমা। তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষক ম-লির দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং বিশেষ মডেল টেস্ট পরীক্ষা আয়োজন করায় অধ্যক্ষ মো. ফয়জুল হককে ধন্যবাদ জানান।

বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র প্রদান করে দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুক্তার আহমেদের পরিচালনায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

▎সর্বশেষ

ad