ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় আগুনে পুড়ে গোডাউন ভস্মীভূত

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২২ - ০৩:৪২:১১ পিএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় আলামিন এন্টারপ্রাইজ নামে একটি উইলিং কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫.৩০ আশুলিয়ার গাজীরচট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ডিইপিজেড ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে ৩০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে কারখানা আগুনে পুড়ে ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানান।
কারখানার মালিক সোহাগ বলেন ভোর ৬.১০ মিনিটে খবর পেলাম আমার গোডাউনে আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি গোডাউনে ঢুকতে ডান পাশের রুমে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মূহুর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার এ ঘটনায় উইলিং, পার্টা মেশিন, ৩টি এসি ও কারখানায় থাকা যাবতীয় সুতা পড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ব্যাংক থেকে লোন নিয়ে এই কারখানা দিয়েছি। এখন আমি পরিবার নিয়ে কেমনে চলবো এবং কেমনে ব্যাংকের লোন পরিশোধ করবো ভেবে কুলকিনারা পাচ্ছি না।   

এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ আশরাফ হোসেন বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এঘটনায় আড়ই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। 

কিউটিভি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

▎সর্বশেষ

ad