ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চম শ্রেণি পাশ না করেই ডেন্টিস্ট, চিকিৎসাকেন্দ্র বন্ধ

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ১১:৩৯:৩০ এএম

ডেস্ক নিউজ : পঞ্চম শ্রেণি পাশ না করেই সেই অভিজ্ঞ ডেন্টিস্টের অনুমোদনহীন ডেন্টাল কেয়ার অবশেষে বন্ধ করে দিয়েছেন প্রশাসন। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে থাকা অভিজ্ঞ ডেন্টিস্ট (ডাক্তার) পরিচয়ধারী দন্ত চিকিৎসকের নাম আবদুল হান্নান।

শুক্রবার সন্ধ্যায় বাদাঘাট কলেজ রোডে স্কুল মার্কেটে টিনশেড দোকানে থাকা অনুমোদনহীন ডেন্টাল কেয়ারটি বন্ধ করে পুলিশ। 

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন কিংবা কোনো অনুমোদন ছাড়াই উপজেলার বাদাঘাট কলেজ রোডে আবদুল হান্নান একাধিক ভুয়া ডিগ্রি জাহির করে দন্ত চিকিৎসার পাশাপাশি নির্বিঘ্নে চালাচ্ছিলেন অনুমোদনহীন ডেন্টাল কেয়ার।  

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান ডেন্টাল কেয়ারটি বন্ধের সত্যতা নিশ্চিত করেন।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৯

▎সর্বশেষ

ad