ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় বাসের ধাক্কা

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ১০:৩২:২৮ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তানে কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস টোলপ্লাজা কাউন্টারে ঢুকে পড়ে।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য রক্ষা পান টোলসংগ্রহকারী কর্মকর্তা। এ সময় লাফিয়ে নিজের প্রাণ বাঁচান বাসচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইওভারের এক কর্মকর্তা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ১নং কাউন্টারে গিয়ে সজোরে আঘাত হানে।

টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান।

খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ গিয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

▎সর্বশেষ

ad