ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ তাহিরপুর নাগরিক পরিষদের মানববন্ধন

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২২ - ০৯:২০:১১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কুটক্তির প্রতিবাদ ও শাস্তির দাবীতে তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা সিলেটের কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের সভাপতি মোঃ এনামুল হক এনামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে।

এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকা- বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আশফার রহমানী, সিলেট গণদাবীর নেতা মহিবুর রহমান খালেদ, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা তুফায়েল আহমদ, তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের সাাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সহ সাংগঠনিক ইব্রাহিম আহমদ মনির, অর্থ সম্পাদক আলীমান আখন্দ, সহ অর্থ সম্পাদক আঙ্গুর মিয়া, প্রচার সম্পাদক সুজন আহমদ রনি মিয়া প্রমুখ।

কিউটিভি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad