ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল 

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২২ - ০৬:৩৩:২৪ পিএম
মোঃ সালাহউদ্দিন  আহমেদ,নরসিংদী  : ভারতের শাসক দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সা: ও আয়েশা রা:-কে অবমাননার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুমা নরসিংদী পৌর শহরের রেলস্টেশন, ভেলানগর, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরে, ও মাধবদী পৌর শহরে বিক্ষোভ মিছিল শুরু হয় ।

আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবদী থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল মাধবদী বাজার কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী বাজার বড় মসজিদ, পৌরসভা, বাসস্ট্যান্ড ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ রোড প্রদক্ষিণ করে স্কুল সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়‌।

এসময় বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাধবদী থানা শাখার সভাপতি ও কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা এহতেশামুল হক কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি মুফতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসহাক আল গাজী প্রমুখ। সভাশেষে বিশ্ব মুসলমানদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

কিউটিভি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad