ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নতুন বাজেটে প্রবৃদ্ধির প্রাক্কলন ৭.৫%

superadmin | আপডেট: ০৯ জুন ২০২২ - ০৪:৩০:০৫ পিএম

ডেস্কনিউজঃ নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাময়িক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত ১৩ এপ্রিল বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে চলতি অর্থবছরে (২০২১-২২) জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আভাস দেয়া হয়েছিল।

এ ছাড়া সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ১ শতাংশ হতে পারে।

গত ১৩ বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ, যা ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ৭ শতাংশের ওপরে ছিল এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশ অতিক্রম করে।

বিপুল/০৯.০৬.২০২২/বিকাল ৪.২৪

▎সর্বশেষ

ad