ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ চলছে

superadmin | আপডেট: ০৯ জুন ২০২২ - ০৩:২৫:০৮ পিএম

ডেস্কনিউজঃ আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থানের উদ্দেশ্যে বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার পর সংসদে বক্তব্য শুরু করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।

এর আগে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল চতুর্থ বারের মতো বাজেট দিচ্ছেন।

বিপুল/০৯.০৬.২০২২/বিকাল ৩.২০

▎সর্বশেষ

ad