ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সুরমা নদীতে ‘স্মার্ট সিটি নয়, পরিবেশ বান্ধব সিটি’র দাবীতে নৌকা বন্ধন

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২২ - ০১:৪৬:৩০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইট (গ্রাসরুটস) এর উদ্যোগে ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সহযোগিতায় ‘স্মার্ট সিটি নয়, পরিবেশ বান্ধব সিটি’ সকল নদ-নদীর ড্রেইজিং এবং পলিথিন বর্জনের দাবীতে নৌকা বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) সিলেটের সুরমা নদীতে এই নৌকা বন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাউন্সিলর নাজনীন আক্তার কনার সভাপতিত্বে ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক সন্দীপন শুভ এর পরিচালনায় নৌকার ওপর অনুষ্ঠিত নৌকা বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট বিভাগের সমন্বয়ক দেবব্রত রায় দিপন, গ্রাসরুটস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

কিউটিভি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর  ১:৪৬

▎সর্বশেষ

ad