ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মিরপুরে পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২২ - ১০:৩৭:৪৭ এএম

ডেস্ক নিউজ : মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস  শ্রমিকরা। 

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন।  

এ সময় মিরপুর ১৩ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।  

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে। 

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।   

কিউটিভি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

▎সর্বশেষ

ad