ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীতে ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

superadmin | আপডেট: ০২ জুন ২০২২ - ০১:৫৬:৩০ এএম

ডেস্কনিউজঃরাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটির একটি ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম জায়না হাবিব প্রাপ্তি (২২)। তিনি নোয়াখালী সদর উপজেলার হাবিবুল আজিজের মেয়ে। প্রাপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আজ মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন। কারণ তার পুরো শরীর থেঁতলে গেছে।’

ওই ভবনের নিরাপত্তা র্মী মোতালেব বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ করে মনে হলো ছাদ থেকে কোনো কিছু পড়েছে। দ্রুত দৌড়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে রয়েছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তিনি তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন।’

বিপুল/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১.৫১

▎সর্বশেষ

ad